মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি: মাগুরার মহম্মদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে বিশেষ আলোচনাসভা ও সমন্বিত অভিযানের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। শনিবার (৯ মে) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এমপি। মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. শাহনুর জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বিএনপির সাবেক উপজেলা আহ্বায়ক অধ্যক্ষ মো. মৈমুর আলী মৃধা, জেলা বিএনপির সদস্য ও মহম্মদপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ (অব.) মো. মতিউর রহমান, মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুজ্জামান, কাজী সালিমাহক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এসএম ইউনুচ আলী, সহযোগী অধ্যাপক ড. রইচ উদ্দীন, আমিনুর রহমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মিজানুর রহমান এবং ধোয়াইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, মো: জিয়াউল হক বাচ্চু, মো: আকতারুজ্জামান বিল্লাহ,মো: তরিকুল ইসলাম তারামিয়া, মো: আরিফুজ্জামান মিল্টন, মো: জাহিদুল ইসলাম রানু, মো: সিরাজুল ইসলাম মিন্টু, মেহেদী হাসান পলাশসহ স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।