নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর : মণিরামপুরে ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রকল্পের উদ্যোগে ‘আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ কর্মশালায় মণিরামপুর ও কেশবপুর উপজেলার একশ’ জন দুগ্ধ খামারি অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে খামারিদের আধুনিক পদ্ধতিতে গরুপালন, সুষম খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, কৃত্রিম প্রজনন, দুধ উৎপাদন বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর খামার পরিচালনার বিভিন্ন কৌশল বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়।
মণিরামপুরের এরিয়া ম্যানেজার মোঃ হারুনুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার সম্রাট হোসেন। বাগেরহাট এরিয়া ম্যানেজার আইয়ূব হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. তৌহিদুল ইসলাম, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. মাশুক শাহরিয়ার, থানা অফিসার ইনচার্জ আবু সাঈদ, ভেটেরিনারি সার্জন ডা. জেড এম হাসিব-উল ইসলাম।