অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরেরষ মশিয়াহাটী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিপ্লব কুমার বিশ্বাসের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে কলেজ অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। অনুষ্ঠানে বক্তব্য দেন বিদায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিপ্লব কুমার বিশ্বাস, কলেজের সাবেক অধ্যক্ষ মনিশান্ত বিশ্বাস ও ফিরোজ উদ্দিন।
কনা মন্ডলের উপস্থাপনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য দেন বিরাট চন্দ্র মল্লিক, সমরু মন্ডল, সুকুমার ঘোষ, বজলুর রহমান, দেবাশীষ রায়, অনিল চন্দ্র রায়, অশোকা দত্ত, মো. হামিদুল ইসলাম ও তুষার কান্তি সরকার।
এসময় শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন বন্যা তরফদার ও প্রত্যয় বিশ্বাস।
বক্তারা বিদায়ী অধ্যক্ষ বিপ্লব কুমার বিশ্বাসের দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর সততা, নিষ্ঠা ও শিক্ষার মানোন্নয়নে অবদানের কথা স্মরণ করেন। পরে তাঁকে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।