মিরাজুল কবীর টিটো: প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের খেলায় বালক-বালিকায় চ্যাম্পিয়ন হয়েছে ঝিকরগাছা বেনেয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়। শনিবারের ফাইনাল খেলা ঝিকরগাছা বেনেয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকায় ৩-০ গোলের ব্যবধানে বাঘারপাড়ার আজমেহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ও বালকে ৩-১ গোলের ব্যবধানে বাঘারপাড়ার সিলুমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। সদর উপজেলার বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফুটবল খেলায় বালিকায় ঝিকরগাছা বেনেয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় সাথে প্রতিদ্বন্দ্বিতা করে বাঘারপাড়ার আজমেহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। খেলার প্রথমার্ধের ৯ মিনিটে ঝিকরগাছার বেনেয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুমাইয়া ১ গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়। এরপর গোল দেয়ার চেষ্টা করে ব্যর্থ হয় বাঘারপাড়ার আজমেহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড়রা। ১৮ মিনিটে দ্বিতীয় গোল করে বেনেয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুষ্কা দাস। শেষ হয় খেলার প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে খেলা শুরু হলে আজমেহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড়রা গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে। দ্বিতীয়ার্ধের ১৭ মিনিটে দলের পক্ষে ৩য় গোল ও নিজের দ্বিতীয় করে বেনেয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুষ্কা দাস। নির্ধারিত সময়ে দু’টি দলের খেলোয়াড়রা কোনো গোল দিতে না পারায় ঝিকরগাছা বেনেয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে ঝিকরগাছা বেনেয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুষ্কা দাস। দিনের অপর খেলায় বালকে ঝিকরগাছার বেনেয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথে মোকাবেলা করে বাঘারপাড়ার সিলুমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। খেলার প্রথমার্ধের ১২ মিনিটে ঝিকরগাছা বেনেয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দিশান ১ গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়। ২৪ মিনিটে একই দলের জিহাদ দ্বিতীয় গোল করে। প্রথমার্ধে বাঘারপাড়ার সিলুমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড়রা কোন গোল করতে পারে নি। শেষ হয় খেলার প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে খেলা শুরু হলে ৩৩ মিনিটে বাঘারপাড়ার সিলুমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জিহাদ ১ গোল করে দলের গোলের ব্যবধান কমায় ২-১। সেটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৪৫ মিনিটে ঝিকরগাছার বেনেয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাসকিন গোল করে ব্যবধান বাড়ায় ৩-১। খেলার নির্ধারিত সময়ে দুটি দলের খেলোয়াড় কোন গোল করতে না পারায় ঝিকরগাছা বেনেয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে বিজয়ী দলের তাসকিন। প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ। জেলা প্রাথমিক শিক্ষা অফিসরা জিএম আলমগীর কবিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল গণি, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাবিবুর রহমান, ঝিকরগাছা প্রাথমিক শিক্ষা অফিসার অলিয়ার রহমান, ইউআরসির ইন্সট্রাক্টর রবিউল ইসলাম, জেলা কৃষকদলের সভাপতি মকবুল হোসেন, উপশহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী আজগার হোসেন, সদর উপজেলা বিএনপির সহসভাপতি রেজাউল ইসলাম কামাল, উপশহর ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হোসেনসহ শিক্ষক নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক হাফিজুর রহমানে ও আব্দুল মাজেদ।