Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শ্যামকুড় কর্মকারপাড়া সার্বজনীন কালী মন্দিরে মহানাম যজ্ঞানুষ্ঠান

এখন সময়: রবিবার, ১৭ মে , ২০২৬, ১২:৫৪:৫৯ এম

নিজস্ব প্রতিবেদক: যশোরের মণিরামপুর উপজেলার শ্যামকুড় কর্মকারপাড়া সার্বজনীন কালী মন্দিরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। তিন দিনব্যাপী এ ধর্মীয় আয়োজনের দ্বিতীয় দিনে অষ্টপ্রহরব্যাপী অখণ্ড নামসংকীর্তন, বিশেষ পূজা-অর্চনা ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়। শুক্রবার রাতব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় ভক্তবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। ভক্তিমূলক সংগীত ও আধ্যাত্মিক পরিবেশনায় সৃষ্টি হয় এক অনন্য ধর্মীয় আবহ, যা উপস্থিত সকলের মাঝে গভীর আধ্যাত্মিক অনুভূতির সঞ্চার করে। অনুষ্ঠানে অতিথি ছিলেন শ্যামকুড় ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম, মাস্টার মনোয়ার মনু, মেম্বার পদপ্রার্থী মো. আল আমিন হোসেন ও মো. মেহেদী হাসান তপুসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ইব্রাহিম খলিল, যুবদলের সদস্য হাসানুজ্জামান লিটন, ইরাক প্রবাসী ইমরান হোসেন, জিয়াউর রহমান, ছাত্রদলের সদস্য আলিফ হুসাইন এবং সোহান হোসেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মন্দির কমিটির সভাপতি লিটন কুমার পালিত ও সাধারণ সম্পাদক আনন্দ কুমার পালিত। আয়োজকরা জানান, ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দ্য ও সামাজিক বন্ধন সুদৃঢ় করাই এ মহানাম যজ্ঞানুষ্ঠানের মূল লক্ষ্য।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)