Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

রামনগরে ৭০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী দিলেন মুন্সি নাজমুল

এখন সময়: শনিবার, ২৩ মে , ২০২৬, ০৮:১৭:২৮ এম

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে রামনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ৭০টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মুন্সি নাজমুল হোসেন। শুক্রবার সকাল ৯টায় এগুলো বিতরণ করা হয়। বলাডাঙ্গা গ্রামের ইউনিট সভাপতি আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড যুব বিভাগের সভাপতি মোতাহার হোসেন, সদস্য তবিবুর রহমান, হাসান আল বান্নাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। মুন্সি নাজমুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকলকে কল্যাণমূখী একাজে সহযোগিতার আহবান জানান। উপহার সামগ্রী হাতে পেয়ে সাধারণ অসহায় অভাবী মানুষগুলোর মুখে হাসি ফোটে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)