নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক শিক্ষা পদক -২০২৬ এ যশোর সদর উপজেলার পুলেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আরিফ হাসান যশোর জেলার শ্রেষ্ঠ কাব শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন। একই সাথে তিনি যশোর সদর উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) ও শ্রেষ্ঠ কাব শিক্ষক (পুরুষ) নির্বাচিত হন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে মাস্টার্স ডিগ্রি এবং ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ থেকে এম. এড (প্রথম শ্রেণী) ডিগ্রী অর্জন করেন। উল্লেখ্য তিনি ২০১৫ সালেও যশোর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়ে ২০১৬ সালে তিনি ইন্দোনেশিয়া সফর করেন। বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতার জন্য তিনি সকলের নিকট দোয়া কামনা করেন।