প্রেসবিজ্ঞপ্তি : পবিত্র ঈদকে সামনে রেখে যশোরে খেটে খাওয়া দিনমজুর ও অসহায় মানুষের মাঝে সেমাই-চিনি বিতরণ করেছে নবান্ন সমাজকল্যাণ সংস্থা। সোমবার শহরের ঘোপ বেলতলায় সংস্থার কার্যালয়ে শতাধিক নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী হিসেবে সেমাই ও চিনি বিতরণ করা হয়।
প্রধান অতিথি ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান ও দৈনিক নতুন সকালের বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক এম আইউব।
নবান্ন সমাজকল্যাণ সংস্থার সভাপতি আব্দুল আলীমের সভাপতিত্বে ও সহসভাপতি যোগেশ চন্দ্র দত্তের সঞ্চালনায় আলোচনা করেন সাধারণ সম্পাদক জাহিদ আহমেদ লিটন, কোষাধ্যক্ষ চৌধুরী আশরাফুল ইসলাম মিলন, সাবেক ওয়ার্ড কাউন্সিলর সুফিয়া বেগম, জেলা ক্রিকেটদলের সাবেক খেলোয়াড় কাজী মাহমুদ মুর্শিদ সাথী, বিশিষ্ঠ ব্যবসায়ী এসএম শফি, আশরাফুল ইসলাম সেলিম, শ্রমিক নেতা আবু হাসান, আবু জাফর মুকুল, ফয়সাল হক প্রমুখ।