মিরাজুল কবীর টিটো : ড্রেনের পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় যশোর উপশহর ৭ নম্বর ওয়ার্ড ই ব্লকে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বাড়ির বাথরুমে, উঠানে পচা জমে দুর্গন্ধে ওয়ার্ডবাসির দুর্ভোগে বসবাস করতে হচ্ছে। অথচ এ বিষয়ে ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষের কোন মাথা ব্যথা নেই। ই ব্লকের সাবেক মেম্বার হাসান কবির তাজু জানান, এর আগে ই ব্লকের পানি বের হতো নওয়াপাড়ার শালাভরা বিল দিয়ে। সেখানে ধানী জমি থাকায় এলাকাবাসি পানি বের হওয়ার পথ বন্ধ করে দেয়। এরপর হাউজিং এস্টেট কর্তৃপক্ষ একটি ড্রেন নির্মাণ করে বিএডিসি অফিস পর্যন্ত। কিন্তু ড্রেনের বিএডিসি পর্যন্ত অংশ পাকা না করে কাজ শেষ করেছে। একারনের পানি বের হতে না পারায় ব্লকের অধিকাংশ জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জলাবদ্ধার কারনে এলাকাবাসি মসজিদের যাওয়াসহ চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বাড়ির উঠানে জলাবদ্ধতায় পচা পানির দুর্গন্ধে খুব কষ্টে বসবাস করছে। একই ওয়ার্ডের মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক মঈন উদ্দীন বলেন- স্কুল মাঠে পচা পানি জমে আছে। পচা পানির দুর্গন্ধে শিক্ষার্থীদের পাঠদান করা যাচ্ছে না। একই কথা জানান একই এলাকার বাসিন্দা জাবের হোসেন জাহিদ। এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক বলেন- ঈদের পর ইব্লকের জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা করা হবে।