Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বেনাপোল সীমান্তে প্রায় ৪ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক

এখন সময়: সোমবার, ২৫ মে , ২০২৬, ১১:১৪:৪৮ পিএম

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল (যশোর) : যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৪ লাখ টাকার বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৫ মে) যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির বেনাপোল বিওপি ও আইসিপি সীমান্ত এলাকায় পৃথক চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, আটককৃত মালামালের মধ্যে রয়েছে ১৮টি শাড়ি, ২০টি বিভিন্ন প্রকার চকলেট, ৪ পাতা ওষুধ, ১৪ প্যাকেট বিড়ি এবং ৮৪৭টি ভারতীয় কসমেটিক্স সামগ্রী। যার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)