মিরাজুল কবীর টিটো : পবিত্র ঈদুল আযহার দিন কোরবানীর পশুর বর্জ্য পরিষ্কার দুপুর ১টায় শুরু করে বিকেল ৪টার মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত । যশোর পৌরসভায় কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন। বুধবার সকালে সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি আরো বলেন- পরিচ্ছন্ন কর্মীদের নিজ তহবিল থেকে ১ লাখ টাকা প্রণোদনা দেয়া হয় পৌর প্রশাসকের কাছে। নির্দিষ্ট স্থানে যাতে পৌরবাসি পশু কোরবানী দেয় এ সংক্রান্ত লিফলেট ইমাম পরিষদে দিতে হবে।
বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।
পৌরসভা প্রশাসক রফিকুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোরাদ আলী, নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন, প্রশাসনিক কর্মকর্তা উত্তম কুমার কুন্ডু, হিসাব রক্ষন কর্মকর্তা রবীন্দ্রনাথ রাহা, হিসাব রক্ষক আব্দুল হান্নান, সহকারী প্রকৌশলী বিএম কামাল আহমেদ, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, পৌরসভা কর্মচারী ইউনিয়নের সভাপতি মাসুদুল বারূ কাক্কু, সাধারণ সম্পাদক মনিরুল ইসলামসহ পরিচ্ছন্ন ইন্সপেক্টর ।
দুপুরে তিনি ঈদগাহ ময়দান পরিদর্শন করেন।