Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

নেহালপুরে ঐতিহ্যবাহী ঘোড়ার দৌড় প্রতিযোগিতা, দর্শনার্থীদের ভিড়

এখন সময়: মঙ্গলবার, ২ জুন , ২০২৬, ১১:৫৫:৪৭ পিএম

উৎপল বিশ্বাস, নেহালপুর : ‘মাদক জীবন নষ্ট করে, খেলাধুলা জীবন গড়ে’ এই ¯ে¬াগানকে সামনে রেখে মঙ্গলবার বিকেলে নেহালপুর-লখাইডাঙ্গা ফসল ও মৎস্য খামার প্রাঙ্গণে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা-২০২৬। স্থানীয় এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় দূর-দূরান্ত থেকে আগত প্রতিযোগীরা তাদের সুসজ্জিত ঘোড়া নিয়ে অংশ নেন। গ্রামবাংলার এই হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী খেলা দেখতে দুপুরের পর থেকেই খামার প্রাঙ্গণে ভিড় জমাতে শুরু করেন হাজারো উৎসবমুখর মানুষ। প্রতিযোগিতার মূল আকর্ষণ ছিল বিভিন্ন অঞ্চল থেকে আসা দ্রুতগামী ঘোড়াগুলোর রোমাঞ্চকর দৌড়। দর্শনার্থীদের মুহুর্মুহু করতালির মাধ্যমে পুরো এলাকা এক আনন্দঘন ও উৎসবমুখর আমেজে রূপ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় নগদ অর্থ পুরস্কার হিসেবে বিতরণ করা হয়। কমিটির সভাপতি মোঃ রেজাউল ইসলাম অনুষ্ঠানটির সার্বিক তদারকি করেন এবং সুষ্ঠুভাবে প্রতিযোগিতা স¤পন্ন করার জন্য এলাকাবাসী ও দর্শকদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। অনুষ্ঠানটির সফল যোগাযোগ ও ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত ছিলেন পরিচালনা কমিটির প্রতিনিধি আকাশ, রুবেল এবং জাহাঙ্গীর। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ বিনোদন দিতে এবং গ্রামীণ সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতেই প্রতি বছরের ন্যায় এই বছরও এই বিশাল ঘোড়ার দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)