Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শার্শায় ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

এখন সময়: শুক্রবার, ৫ জুন , ২০২৬, ০৩:৪২:৪৪ এম

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : যশোরের শার্শা উপজেলা পল্লী থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তানভীর হাসান জয় (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) রাত ১১টা ১০ মিনিটের দিকে উপজেলার সালতা গ্রাম থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত তানভীর হাসান জয় শার্শা উপজেলার সালতা গ্রামের বাসিন্দা নাহিদ শেখের ছেলে এবং আকবর সরদারের নাতি। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোড়পাড়া পুলিশ ক্যাম্পের এসআই শরিফুল ইসলাম ও এএসআই জামিনুর রহমান সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে সালতা গ্রামের সম্রাট হোসেনের চায়ের দোকানের সামনে ইটের সলিং রাস্তার ওপর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তাকে তল্লাশি করে ১০ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় শার্শা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০৪, তারিখ ৪ জুন ২০২৬। শার্শা থানা অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন জানিয়েছেন গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)