Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কবিগুরু ও জাতীয় কবির জন্মবার্ষিকী উপলক্ষে কিংশুকে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান

এখন সময়: রবিবার, ১৩ সেপ্টেম্বর , ২০২৬, ১২:১৫:৪৫ পিএম

নিজস্ব প্রতিবেদক : কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী স্মরণে প্রাচীনতম সাংস্কৃতিক সংগঠন কিংশুক সংগীত শিক্ষা কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। শুক্রবার সন্ধ্যায় সংগঠনের ‘সাঁজবাতি’ মঞ্চে এই অনুষ্ঠানে ছিল সংগীত, নৃত্য ও আবৃত্তি। শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আনোয়ারুল করিম সোহেল। এছাড়াও কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম সম্পর্কে আলোকপাত করেন প্রভাষক অরুণ মজুমদার। সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতেই সমবেত কণ্ঠে শিল্পীরা পরিবেশন করে রবীন্দ্র সংগীত ‘হে নতুন দেখা দিক আরবার..ও. নজরুল সংগীত ‘তৃষিত আকাশ কাপেরে..। অনুষ্ঠানে খুদে শিল্পীদের কন্ঠে ‘আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে নইলে মোরা রাজার সনে মিলবো কি শর্তে’ সকলের ভালো লেগেছে। অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত ও নজরুল সঙ্গীতের সাথে নৃত্য পরিবেশন করে শিক্ষার্থী শিল্পীরা। অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করে সুদীপ্ত বিশ্বাস, নাফিসা, দেবযানী রায়, রাইয়ান হক, দুর্গা রায়, প্রাপ্তি, অনুষ্কা পোদ্দার, সপ্তর্ষি অধিকারী, সিয়াম আজম, আয়মান সাদাত, রীতি মল্লিক, সুপ্রিতা মল্লিক প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)