Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ঘের পাড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু

এখন সময়: বুধবার, ২৪ জুন , ২০২৬, ০৭:২৪:১৮ এম

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে মাছের ঘেরের পাড়ে পড়ে থাকা বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহারা বেগম নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) সকালে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের পাথালিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহারা বেগম (৬০) পাথালিয়া গ্রামের মোহাম্মদ মাহামুদের স্ত্রী।
নিহতের ছোট ভাই বাকি বিল্লাহ জানান, শুক্রবার সকাল ৭টার দিকে তার বোন শাহারা বেগম বাড়ির পাশে নিজ মাছের ঘেরে যান। এ সময় ঘেরের পাড়ে পড়ে থাকা বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। প্রায় এক ঘণ্টা পর ঘটনাস্থল থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, বিদ্যুৎস্পৃষ্টে নিহত বৃদ্ধার মরদেহের সুরতহাল সম্পন্ন হয়েছে। ঘটনাটি অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)