Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বাস থেকে ভারতীয় ধুতি ও উত্তরীয়সহ ঢাকার অনি আটক

এখন সময়: মঙ্গলবার, ২৩ জুন , ২০২৬, ১১:৫২:৩৪ পিএম

নিজস্ব প্রতিবেদক: ২ লাখ ৬৮ হাজার ৫শ’ টাকার ভারতীয় ধুতি ও উত্তরীয়সহ অনিরুদ্ধ দাস অনি নামে এক ব্যক্তিকে আটক করেছে যশোরের বিজিবি। আটক অনি ঢাকার ধানমন্ডি থানার জিগাতলা পোস্ট অফিস রোড স্টাফ কোয়ার্টারের অমল কৃষ্ণ দাসের ছেলে। মামলার অভিযোগে জানা গেছে, ২২ জুন সোমবার সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী গ্রিনলাইন পরিবহনের একটি বাস তল্লাশি করে অনিকে আটক করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে বস্তা খুলে ৬৪টি ভারতীয় ধুতি এবং ৯টি উত্তরীয় পাওয়া যায়। মালামালের বৈধ কোন কাগজ দেখাতে ব্যর্থ হন তিনি। জব্দকৃত পণ্যের মূল্য ২ লাখ ৬৮ হাজার ৫শ’ টাকা।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)