নিজস্ব প্রতিবেদক : এপেক্স বাংলাদেশের জেলা-৬ এর গভর্ণর হিসেবে শপথ নিলেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির যশোর জেলার সভাপতি ও এপেক্সিয়ান জসিম উদ্দিন খান। তাকে শপথ বাক্য পাঠ করান এপেক্স বাংলাদেশ লাইভ গভর্নর ডা. মুজিবর রহমান।
শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার হ্যালো কিচেন রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জি. খালেদ হোসেন মাহবুব।
বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ, এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি বেলাল হোসেন। গেস্ট অফ অনার ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সহসভাপতি অ্যাড. মাসুম আহমেদ, এলজি ও পিএনপি অ্যাড. সালাহউদ্দিন মাহমুদ, এপেক্স বাংলাদেশের আজীবন গভর্নর মুজিবুর রহমান, এপেক্স বাংলাদেশের পিএনপি ড. আনামুল হক মিলন ।
এপেক্স বাংলাদেশের বাক্ষনবাড়িয়ার চেঞ্জওভার-২০২৬ এর চেয়ারম্যান তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপেক্স রজনীগন্ধ ক্লাবের প্রেসিডেন্ট কাজী ইসরাত সাহেদ টিপ, নড়াইল ক্লাবের প্রেসিডেন্ট মোজাম্মেল হক চৌধুরী, যশোর ক্লাবের প্রেসিডেন্ট খোরশেদ আলম বাবু, মুন্সী মেহেরুল্লাহ ক্লাবের প্রেসিডেন্ট সায়ফুল আযম, যশোর সিটির প্রেসিডেন্ট শহিদুল ইসলামসহ ১৪ ক্লাবের প্রেসিডেন্ট, সেক্রেটারী উপস্থিত ছিলেন।