Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

প্রকৃতির মাঝে পাঠচক্র/ আলোচনার গ্রন্থ ‘আগামীর সাংবাদিক: কিশোর বয়সেই হাতেখড়ি’

এখন সময়: শনিবার, ৬ জুন , ২০২৬, ০৪:০৩:০৪ পিএম

নিজস্ব প্রতিবেদক : প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা যশোর শহরতলীর বিল হরিণা এলাকায় প্রাণবন্ত সাহিত্য-আড্ডার আয়োজন করে প্রথম আলো যশোর বন্ধুসভা।  শুক্রবার বিকালে গোধূলি লগ্নে অনুষ্ঠিত পাঠচক্রে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল দুই যুগেরও বেশি সাংবাদিকতার অভিজ্ঞতা সম্পন্ন লেখক ও সাংবাদিক মনিরুল ইসলামের লেখা বই ‘আগামীর সাংবাদিক: কিশোর বয়সেই হাতেখড়ি’। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন বন্ধুসভার সাধারণ সম্পাদক রাইয়াদ ফেরদৌস হামিম। এরপর আপন ও মাহি'র কণ্ঠে সংগীত পরিবেশনা উপস্থিত সবার মন ছুঁয়ে যায়। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্ধুসভার বন্ধু নুরুন্নবী হৃদয়। এরপর আলোচনা পর্বে, আলোচকরা বইটির ভাষা, বিষয়বস্তু এবং কিশোরদের সাংবাদিকতায় আগ্রহী করে তোলার সক্ষমতার কথা তুলে ধরেন। পাঠচক্রে বইটি নিয়ে প্রাণবন্ত আলোচনা করেন প্রধান আলোচক যশোর সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোফাজ্জেল হোসেন।‌ তিনি বলেন, “ বইটির লেখক মনিরুল ইসলাম আমার ছাত্র। আজ ছাত্রের লেখা বই নিয়ে আলোচনা করতে এসে আমি গর্বিত। একজন গল্পকার মানুষের মনের খবর বলেন, আর একজন সাংবাদিক সত্য মিথ্যা যাচাই করে সমাজের প্রকৃত খবর তুলে ধরেন। সাহিত্য ও সাংবাদিকতার সংমিশ্রণে মনিরুল বইটি চমৎকারভাবে উপস্থাপন করেছে।” যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক রেহমান আজিজ বলেন, “শুধু সাংবাদিকতায় আগ্রহীদের জন্য নয়, একজন শিক্ষার্থীর জন্যও বইটি অনুসরণীয় ও শিক্ষণীয়।” বিশেষ অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল বলেন, “বর্তমান প্রজন্মের জন্য এটি অত্যন্ত উপযোগী একটি বই। 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)