নিজস্ব প্রতিবেদক : অস্ত্র মামলায় চিহ্নিত সন্ত্রাসী কামরুল ওরফে খোড়া কামরুলের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার রিমান্ড আবেদনের শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল এ আদেশ দিয়েছেন। কামরুল শহরতলীর খোলাডাঙ্গা এলাকার খোলাডাঙ্গা এলাকার আব্দুল আজিজের ছেলে।
গত ৩১ মে যশোরের শীর্ষ সন্ত্রাসী হত্যাসহ ২০ মামলার আসামি কামরুল ওরফে খোড়া কামরুলকে শহরের মিশনপড়ার একটি ভাড়া বাড়ি থেকে আটক করা হয়। গত ৬ এপ্রিল খালিদুর রহমান টিটু ও শেখ মইন উদ্দিন ফেরদৌস নামে দুজনকে আটক করা হয়েছিল শহরের তন্নি ইলেকট্রনিক্সে অস্ত্র উদ্ধারের ঘটনায়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে কামরুলকে আটক ও আদালতে সোপর্দ করা হয়। এ মামলা তদন্তকারী কর্মকর্তা আটক কামরুলের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। সোমবার রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।