Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

খাজুরায় চোরাই ট্রাক কাটার সময় চারজন আটক, মামলা

এখন সময়: সোমবার, ৮ জুন , ২০২৬, ১০:৪৬:৫০ পিএম

নিজস্ব প্রতিবেদক : চোরাই ট্রাক কাটার সময় চারজনকে আটক করেছে পুলিশ। যশোরের বাঘারপাড়ার খাজুরা পুলিশ ক্যাম্পের সদস্যরা তিনজনকে এবং পরবর্তীতে যশোর ডিবি পুলিশ আরও একজনকে আটক করে। এ ঘটনায় আটক চারজনসহ মোট ছয় জনের নাম উল্লেখ করে বাঘারপাড়া থানায় মামলা হয়েছে। আটক চারজনকেই সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আটককৃতরা হল-যশোর সদরের আড়পাড়া গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে জামাল হোসেন, কামালপুর গ্রামের দক্ষিণপাড়ার মৃত রজব আলীর ছেলে এনামুল হক, শহরের বকচর হুশতলা এলাকার মৃত মিলন তালুকদারের ছেলে সেতু তালুকদার ও বকচার হুশতলা মাঠপাড়ার হাসান শিকদারের ছেলে হামজা।
এছাড়া এ মামলার পলাতক আসামিরা হলো-বকচর হুশতলা এলাকার আবু তালহা ও একই এলাকার বদিয়ার রহমানের ছেলের জীবন।
ডিবি পুলিশের এসআই ফকির সালাউদ্দিন খান জানান, সোমবার দুপুরে খাজুরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফিরোজ হোসেন গোপন সংবাদের ভিত্তিতে তেলিধান্যপুর গ্রামের সিরাজুল ইসলামের ফার্ম হাউজে অভিযান চালান। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও জামাল, সেতু ও এনামুলকে আটক করা হয়। আটককৃত ও তাদের সহযোগীরা মিলে প্রাচীরের ভিতরে চোরাই ট্রাক কাটছিল। ওখান থেকে উদ্ধার করা হয় হলুদ রংয়ের একটি ড্রাম ট্রাকের কাটা অংশ ও কাটা ট্রাক বহনের জন্য রাখা একটি ছোট পিকআপ।
তিনজনকে জিজ্ঞাসা করা হলে তারা কাটা ট্রাকের কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। কেউই ওই ট্রাকের মালিকের কোনো সন্ধান দিতে পারিনি। কাটা অংশের দরজার উপরে আয়েশা এন্টারপ্রাইজ লেখা আছে। পুলিশ সেখান থেকে কাটা অংশ এবং কাটা অংশ বহন কাজে ব্যবহৃত ছোট পিকআপ জব্দ করেছে। পরে এই ঘটনায় বাঘারপাড়া থানায় ছয়জনের নামে একটি মামলা হয়।
এস আই ফকির সালাউদ্দিন খান জানান, পরবর্তীতে তদন্ত করতে গিয়ে অপর আসামি হামজাকে আটক করা হয়। এই মামলায় মোট চারজনকে আটক করা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)