চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছায় নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতাসহ চারজনকে আটক করেছে পুলিশ।
রোববার রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন-উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ২ নম্বর গুয়াতলী ওয়ার্ডের মেম্বর ও আওয়ামী লীগের চৌগাছা উপজেলা কমিটির সদস্য গুয়াতলী গ্রামের মৃত দীন আলী মন্ডলের ছেলে কামরুজ্জামান (৫২)। একই ইউনিয়নের বন্দুলীতলা গ্রামের মৃত রেজাউল হকের ছেলে সোহরাব হোসেন (৪৯) । তিনি বন্দুলীতলা ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য। আটক অপর জন হলেন উপজেলার মাড়ুয়া গ্রামের নিষিদ্ধ যুবলীগের ওয়ার্ড কমিটির সদস্য ও গ্রামের আব্দুর রহমান বিশ্বাসের ছেলে শফিক হায়দার লাবলু (৩২)।
এদিকে পুলিশ অপর একটি অভিযান চালিয়ে ৫০ পিচ ইয়াবাসহ পৌরসভার পশ্চিম কারিগরপাড়ার আমিনুর রহমানের ছেলে সাগর হোসেন (৩৫) কে আটক করেছে।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ আটকের সত্যতা নিশ্চিত করে বলেন-আসামিদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।