Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শালিখায় ৬ দলীয় ভলিবল প্রতিযোগিতা সম্পন্ন

এখন সময়: বুধবার, ২৪ জুন , ২০২৬, ১১:২৫:৫১ এম

মাগুরা প্রতিনিধি : মাগুরায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া পঞ্জি ২০২৫-২৬ এর আওতায় ৬ দলীয় ভলিবল প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে । সোমবার সকাল ১০ টায় শালিখা উপজেলার আড়পাড়া আইডিয়াল হাই স্কুল মাঠে মাগুরা জেলা ক্রীড়া অফিস এ প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতার চূড়ান্ত ফাইনালে উপজেলার ধনেশ্বরগাতী মাধ্যমিক বিদ্যালয় মুখোমুখি হয় অভায়াচরণ মাধ্যমিক বিদ্যালয়ের। তুমুল উত্তেজনাপূর্ণ এ খেলায় উভয় দল আক্রমণ পাল্টা আক্রমণ চালাতে থাকে। নির্ধারিত খেলা শেষে ধনেশ্বরগাতী মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। অপরদিকে রানার আপ হয় অভায়াচরণ মাধ্যমিক বিদ্যালয়। প্রতিযোগিতা শেষে শালিখা উপজেলা নির্বাহী অফিসার তানভীর হাসান চৌধুরী প্রধান অতিথি থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রফি বিতরণ করেন। এ সময় বিশেষ অতিথি ছিলেন আড়পাড়া আইডিয়াল হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার বিএম সাজীন ইসরাত।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)