Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শ্রীপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মনোয়ার খান

এখন সময়: সোমবার, ১৯ অক্টোবর , ২০২৬, ১১:০৭:০৮ পিএম
শ্রীপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন  করলেন এমপি মনোয়ার খান

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খান এমপি। সোমবার সকালে নাকোল ইউনিয়নের মধুপুর থেকে শুরু করে নাকোল বাজার সার্বজনীন দুর্গা মন্দির, ঘাসিয়াড়া মাঝিপাড়া সার্বজনীন দুর্গা মন্দির, রাধানগর বাজার সার্বজনীন দুর্গা মন্দির, নোহাটা পালপাড়া সার্বজনীন দুর্গা মন্দির, তারাউজিয়াল সার্বজনীন দুর্গা মন্দির, সাচিলাপুর বাজার সার্বজনীন দুর্গা মন্দির, তারাউজিয়াল আদিবাসীপাড়া সার্বজনীন দুর্গা মন্দির, সাচিলাপুর কুণ্ডুপাড়া সার্বজনীন দূর্গা মন্দির, শ্রীপুর উপজেলা সদর সার্বজনীন দূর্গা মন্দির, চিলগাড়ী সার্বজনীন দুর্গা মন্দির, শ্রীকোল সার্বজনীন দুর্গা মন্দির, বরিশাট মিস্ত্রীপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরসহ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং পরিদর্শন খাতায় স্বাক্ষর করেন। পূজামণ্ডপগুলোতে মো. মনোয়ার হোসেন খান সংক্ষিপ্ত বক্তব্যে সনাতন ধর্মাবলম্বীদের জন্য সরকারের বিভিন্ন কর্মসূচি তুলে ধরে বক্তব্য রাখেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা আকতার হোসেন ও আলমগীর হোসেন, থানার অফিসার ইনচার্জ মো. ওলি মিয়া, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল আলম জোয়ার্দার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আব্বাস উদ্দিন ও মুন্সি রেজাউল করিম, কাদিরপাড়া ইউপি চেয়ারম্যান আইয়ুব হোসেন খান, উপজেলা পুজা উদযাপন ফ্রন্টের সভাপতি রথীন্দ্রনাথ রায়, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান ও মোল্লা খলিলুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সরকার, দ্বারিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল আলম প্রদীপ, সব্দালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিয়া সমিরুল ইসলাম, সব্দালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শরিফুল ইসলাম সাচ্চু, উপজেলা মহিলা দলের সভাপতি শাহানা ফেরদৌস, স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন, ছাত্রদলের আহবায়ক মুন্সি ইয়াসিন আলী সোহেল, সদস্য সচিব হেমায়েত হোসেন, উপজেলা ক্রীড়া পরিষদের সদস্য সচিব এসএম সোহাগ মাহমুদসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)