Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

দুর্গোৎসবকে ঘিরে বাগেরহাটে শুভেচ্ছা বিনিময়

এখন সময়: সোমবার, ১৯ অক্টোবর , ২০২৬, ১১:০৭:০৯ পিএম
দুর্গোৎসবকে ঘিরে বাগেরহাটে  শুভেচ্ছা বিনিময়

বাগেরহাট প্রতিনিধি : দুর্গাপূজাকে কেন্দ্র করে বাগেরহাট জেলার ৬৩৯টি দূর্গা মন্দির পরিদর্শনে গিয়ে শুভেচ্ছা বিনিময় করছেন ৭৫টি ইউনিয়ন, ৯টি উপজেলা ও ৩টি পৌরসভা নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীসহ বিভিন্ন দলের নেতারা। হিন্দু সম্প্রদায়ের সাথে শারদীয় দূর্গোৎসবে ভাগাভাগি করে নিতে সার্বজনীন দূর্গা মন্দির পরিদর্শনে গিয়ে তারা দল ও নিজেদের পক্ষ থেকে দিচ্ছেন অনুদান। রোববার রাতে বাগেরহাট শহরের বিভিন্ন দূর্গা মন্দির পরিদর্শন করেন পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন প্রত্যাশি ও পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি। এসময়ে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, সদর থানা বিএনপি সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেকসহ বিভিন্ন ওয়ার্ডে কমিশনার পদে মনোনয়ন প্রত্যাশিরাসহ বিপুল সংখক নেতা কমীরা তার সাথে ছিলেন। বিএনপির এসব নেতারা পূর্ণাথীদের সাথে দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন ও তারা দল ও নিজেদের পক্ষ থেকে দিচ্ছেন অনুদান। একই ভাবে বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক বিএনপি নেতা ব্যারিষ্টার শেখ মোহম্মদ জাকির হোসেন দলীয় নেতাদের নিয়ে বাগেরহাট ও কচুয়া উপজেলার বিভিন্ন দূর্গা মন্দিরে যাচ্ছেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম এমপি তার নির্বাচনি এলাকা রামপাল ও মোংলার বিভিন্ন দূর্গা মন্দিরে হিন্দু সম্প্রদায়ের সাথে দূর্গোৎসবের শুভেচ্ছা বিনিময়সহ অনুদান প্রদান করছেন। এমন অবস্থায় কোন অপ্রতিকর ঘটনা ছাড়াই সাম্প্রদায়িক সম্প্রীতর মধ্যে জেলায় চলছে দূর্গোৎসব।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)