মাগুরা প্রতিনিধি : মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে রোগীদের সেবায় ৫টি আইপিএস মেশিন হস্তান্তর করা হয়েছে।
মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ মনোয়ার হোসেন খান এমপির পক্ষে তার ভাই মাগুরা পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুদ হাসান খান কিজিল মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে মাগুরা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: মোহসীন উদ্দিনের নিকট হস্তান্তর করেন।
আপিএস গুলো দিয়ে শিশু ওয়ার্ড, গাইনি ওয়ার্ড, পুরুষ মেডিসিন, মহিলা মেডিসিন ও বিশেষায়িত হাম ওয়ার্ড এ নিরবিচ্ছিন্ন লাইট ও ফ্যান সার্ভিস পাওয়া যাবে। এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সভাপতি রূবাইযাত হোসেন খান, স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আব্দুর রহিম, তাতে দলের আহবায়ক খান জাহাঙ্গীর হোসেন, জেলা রেড ক্রিসেন্ট এর কার্যকরী সদস্য ডা. মাসুদুল হকসহ নেতাকর্মী ও হাসপাতালের কর্মকর্তারা।