Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরের বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনি আর নেই

এখন সময়: শুক্রবার, ১২ জুন , ২০২৬, ০১:৪৩:৩৮ পিএম

​নিজস্ব প্রতিবেদক : যশোরের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং জেলা মুজিব বাহিনীর প্রধান আলী হোসেন মনি আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ​আজ শুক্রবার (১২ জুন) ভোর সাড়ে ৬টায় যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। ​পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বাদ আসর (বিকাল) যশোর ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে। ​আলী হোসেন মনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে যশোরের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুর সংবাদ শুনে সকাল থেকেই হাসপাতালে এবং তার বাসভবনে রাজনৈতিক সহকর্মী, ভক্ত ও সাধারণ মানুষ দেখতে আসে। ​মহান মুক্তিযুদ্ধে বৃহত্তর যশোর অঞ্চলে মুজিব বাহিনীর প্রধান হিসেবে তিনি সম্মুখ সমরে নেতৃত্ব দিয়েছিলেন। যুদ্ধ-পরবর্তী সময়ে যশোরের উন্নয়ন ও রাজনীতিতে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হিসেবে ভূমিকা পালন করে গেছেন। ​তার এই অপূরণীয় ক্ষতিতে যশোরের বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)