Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে খুবিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

এখন সময়: বুধবার, ২৪ জুন , ২০২৬, ১০:১৫:৫৭ এম

প্রেসবিজ্ঞপ্তি : প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। যার অংশ হিসেবে ৯ জুন (মঙ্গলবার) সকাল ১০টায় অদম্য বাংলা চত্বরে ফুলের চারা রোপণ করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
এ সময় উপাচার্য বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। বৃক্ষের পাশাপাশি বিভিন্ন প্রজাতির ফুলের চারা রোপণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে। পরিচ্ছন্ন, সবুজ ও নান্দনিক ক্যাম্পাস গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ আশরাফুল আলম, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, খান বাহাদুর আহছানউল্লা হলের প্রভোস্ট প্রফেসর শরিফ মোহাম্মদ খান, দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান, ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. আব্দুস সোবহান মল্লিক এবং স্থাপত্য ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক শিবু প্রসাদ বসু।
এছাড়াও উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) শেখ শারাফাত আলী, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক আবু সালেহ মোঃ পারভেজ, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (রুটিন দায়িত্ব) মিজানুর রহমান খান, লিগ্যাল সেলের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) শাকিল রহমান এবং এস্টেট শাখা প্রধান এস এম মোহাম্মদ আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)