নিজস্ব প্রতিবেদক: যশোর শহরের চিত্রামোড়ে বৈদ্যুতিক খুঁটিতে শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে বৈদ্যুতিক ইন্টারনেটের তার পুড়ে প্রায় ১৫ থেকে ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বুধবার (১০ জুন) রাত সোয়া ৯ টার দিকে চিত্রামোড়ে জাবির হোটেলের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানাগেছে, বৈদ্যুতিক খুঁটিতে হঠাৎ শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণেই আগুনের ঘটনা ঘটেছে। আগুনে খুঁটির বিভিন্ন বৈদ্যুতিক ও ইন্টারনেটের তার পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১৫ থেকে ২০ হাজার টাকা বলে জানা গেছে। যশোর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার ফিরোজ আহমেদ জানান, আগুনের সংবাদে ঘটনাস্থলে গিয়ে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়। প্রাথমিকভাবে ধারণা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে সূত্রপাত। এতে কিছু কেবল পুড়ে গেছে। জনসাধারণের কোন ক্ষয়ক্ষতি হয়নি।