Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে মধ্যরাতে দুই নারীকে ধর্ষণ, যুবক আটক

এখন সময়: বৃহস্পতিবার, ১১ জুন , ২০২৬, ০৪:২১:২৩ পিএম

নিজস্ব প্রতিবেদক: যশোরের চাঁচড়া মাগুরপট্টি এলাকার দুই নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে । এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাতেই রকি নামে এক যুবককে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। আটক রকি চাঁচড়া ডালমিল এলাকার রাজ্জাক হোসেনের ছেলে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ ও ভুক্তভোগীদের পরিবার সূত্রে জানা গেছে , রাত সাড়ে ১২টার দিকে ওই ঘরে এক গৃহবধূ ও তার ননদের মেয়ে ঘুমিয়ে ছিলেন। ওই গৃহবধূর স্বামী তখন বাইরে ছিলেন। এই সুযোগে কৌশলে রকি ওই ঘরে ঢুকে পড়ে। অন্ধকারে প্রথমে সে গৃহবধূর কাছে যায়। ওই সময় গৃহবধূ ভেবেছিলেন তার স্বামী এসেছেন। প্রথমে অন্ধকারে তাকে ধর্ষণ করে রকি। পরে তিনি জেগে উঠে বিষয়টি বুঝতে পারেন। এরপর রকি তাকে হত্যার হুমকিসহ নানা ধরনের ভয়ভীতি দেখিয়ে ওই গৃহবধূর ননদের কিশোরী মেয়েকেও ধর্ষণ করে চলে যায়। পরবর্তীতে গৃহবধূ তার স্বামীকে বিষয়টি জানান। এরপর তারা কোতোয়ালি থানায় যান। বিষয়টি পুলিশকে জানালে গভীর রাতে অভিযান চালিয়ে রকিকে আটক করে। আটকের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল জানান, "ভিকটিম দুজনকে মেডিকেল করানো হচ্ছে। এছাড়া মামলার প্রস্তুতি চলছে। দুপুরে মামলার পর আসামি ও ভিকটিমদের আদালতে সোপর্দ করা হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)