Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে প্রেস ও ছাপাখানা মালিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

এখন সময়: রবিবার, ২৬ জুলাই , ২০২৬, ১১:৩৭:০০ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেছেন, সমাজকে অপরাধমুক্ত করতে প্রশাসনের পাশাপাশি গণমাধ্যম ও প্রেস-ছাপাখানা মালিকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নিষিদ্ধ কোনো সংগঠনের কার্যক্রম সংক্রান্ত কোনো প্রচার প্রচারণার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের যেন ক্ষতি না হয় সে বিষয়েও সজাগ থাকার আহবান জানান তিনি। রোববার সকাল ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে যশোর জেলা প্রেস ও ছাপাখানা মালিক সমিতির সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল আহসান হাবীব, কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মাসুম খানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া যশোর জেলা প্রেস ও ছাপাখানা মালিক সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা সভায় অংশ নেন। তিনি আরও বলেন, সমাজের প্রকৃত চিত্র তুলে ধরতে প্রেস একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অনলাইন জুয়া, অপপ্রচার, গুজব ও আইনশৃঙ্খলা বিঘ্নকারী যেকোনো কর্মকাণ্ড প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহবান জানিয়েছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)