Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুরে বাসচাপায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নিহত

এখন সময়: সোমবার, ২৭ জুলাই , ২০২৬, ০১:০৭:৫৮ এম

নিজস্ব প্রতিবেদক : যশোরের কেশবপুরে সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী (৭৫) নিহত হয়েছেন। রোববার (২৬ জুলাই) দুপুরে কেশবপুর উপজেলার মাইকেল মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী উপজেলার পাত্রপাড়া গ্রামের মৃত মকছেদ আলী মোড়লের ছেলে। কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) সংঞ্জয় জানান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী বাড়ি থেকে মোটরসাইকেলযোগে কেশবপুর শহরে আসছিলেন। পথিমধ্যে শহরের মাইকেল মোড়ে পৌঁছালে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস (ভোলা-জ-১১-০০০৮) তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয় পথচারীরা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক শিবলী খাতুন তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘাতক বাসটি আটক করতে পারলেও বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)