Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুর বুড়িভদ্রা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধ প্রশাসনের

এখন সময়: শনিবার, ২৭ জুন , ২০২৬, ১১:২১:৫৭ এম

কেশবপুর প্রতিনিধি : কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের আগরহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বুড়িভদ্রা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার তাৎক্ষণিক উপজেলা প্রশাসন জানতে পেরে যথারীতি নির্দেশে কাজ বন্ধ করে দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রয়নাবাজ গ্রামের জুলফিকারের মেশিন ব্যবহার করে আগরহাটি গ্রামের রাশিদুল বুড়িভদ্রা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন। এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর উপজেলা প্রশাসনের প্রতিনিধি হিসেবে বুড়ুলী ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা এহসানুল বারী উপস্থিতে ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন নির্দেশক্রমে বালু উত্তোলনের কার্যক্রম বন্ধ করতে বাধ্য করা হয়েছে এবং ভবিষ্যতে অবৈধভাবে বালু উত্তোলন না করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে ।
জানা গেছে, প্রায় ২০ লাখ টাকা টাকা ব্যয়ে নির্মিত আগরহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাচীর ভেঙে যাওয়ায় এজন্য এমপির নিকট থেকে মাটি ভরাটের জন্য বরাদ্দ দেয়া হয়েছে। সংশ্লিষ্ট স্থানের বালু মাটি ভরাটের জন্য বরাদ্দ পান ১ লাখ ২৫ হাজার টাকা। তবে নির্ধারিত নিয়ম-কানুন অনুসরণ না করে বালু উত্তোলনের অভিযোগ ওঠে। এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নদী ও পরিবেশের ক্ষতি হয় এমন কোনো অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)