Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

তীর্থযাত্রীরা বাড়ির পথে, শেষ হলো দুই দিনের দুবলারচরের রাস উৎসব

এখন সময়: মঙ্গলবার, ২৪ নভেম্বর , ২০২৬, ০৯:৫৫:৩৯ পিএম
তীর্থযাত্রীরা বাড়ির পথে, শেষ হলো  দুই দিনের দুবলারচরের রাস উৎসব

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : বঙ্গোপসাগরের তীরবর্তী দুবলাচর ও আলোরকোলে সনাতনধর্মবালম্বীদের দুই দিনের রাস উৎসব সমুদ্রের নোনাজলে পূণ্যস্নানের মধ্যে দিয়ে শেষ হয়েছে। ২৪ নভেম্বর ভোরে পূণ্যস্নান শেষে তীর্থযাত্রীরা বাড়ির পথে রওনা হয়েছেন। এবারের রাস উৎসবে দশ সহস্রাধিক সনাতন ধর্মের তীর্থযাত্রী দুবলারচরে সমবেত হয়েছিলেন। দুবলার আলোরকোল থেকে রাশ উৎসব উদযাপন কমিটির সভাপতি ও দুবলা ফিশারমেন গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ কামাল উদ্দিন আহমেদ মঙ্গলবার সকালে মোবাইল ফোনে জানান, দুই দিনের রাস উৎসব মঙ্গলবার ভোরে পূণ্যস্নানের মধ্যে দিয়ে শেষ হয়েছে। এর আগে সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাতে আলোরকোলের অস্থায়ী রাধাকৃষ্ণ মন্দিরে তীর্থযাত্রীরা পূজা- অর্চনা, ভজন,কীর্তন ও স্রষ্টার আরাধনা শুরু করেন। মঙ্গলবার প্রত্যুষে সাগরের প্রথম জোয়ারের নোনাজলে তীর্থযাত্রীরা পূণ্যস্নান সেরে তারা নিজ নিজ বাড়ীর পথে নৌযানে করে রওয়ানা হয়ে গেছেন বলে তিনি জানিয়েছেন। সুন্দরবন পূর্ব বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী জানান, দুবলারচরের রাস উৎসব ব্যপক উৎসাহ ও ধর্মীয়ভাব গাম্ভির্য্যের মধ্য দিয়ে পালিত হয়েছে। এবারের রাস উৎসবে প্রায় দশ হাজার তীর্থযাত্রী অংশ নিয়েছেন। তীর্থযাত্রীদের যাতায়াত পথে বনরক্ষী, পুলিশ, কোষ্টগার্ড, নৌবাহিনী ও র?্যাবসহ আইনশৃখলা বাহিনী নিরাপত্তায় নিয়োজিত ছিলেন। উৎসবের পরিবেশ দেখতে বাগেরহাট জেলা প্রশাসকসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা দুবলার আলোরকোলে এসেছিলেন। মঙ্গলবার ভোরে সাগরের প্রথম জোয়ারে হিন্দু ধর্মের নানা বয়সী নারী,পুরুষ ও শিশু তীর্থযাত্রীরা পূণ্যস্নান সেরে তাদের নিজ নিজ গন্তব্যে রওয়ানা হয়েয়ে গেছেন। পূণ্যস্নান সেরে নৌযানে করে বাড়ীর পথে রওয়ানা হয়েছেন তীর্থযাত্রী।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)