Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

নড়াইলে ইয়াবাসহ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গ্রেফতার

এখন সময়: মঙ্গলবার, ২৪ নভেম্বর , ২০২৬, ০৯:৫৫:৩৯ পিএম
নড়াইলে ইয়াবাসহ প্রাথমিক  বিদ্যালয়ের শিক্ষক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, নড়াইল : নড়াইল শহরের মহিষখোলা এলাকা থেকে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাময়িক বরখাস্তকৃত শিক্ষক সোহেল নাদীম শিমুকে (৪০) গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে এ তথ্য জানিয়েছেন ডিএনসি নড়াইল জেলা কার্যালয়ের উপপরিচালক গোলক মজুমদার। তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল ৮টার দিকে ডিএনসির পরিদর্শক আব্দুল মান্নানের নেতৃত্বে একটি দল নড়াইল শহরের মহিষখোলা এলাকার বাসাবাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় স্কুলশিক্ষক শিমুর দেহ ও বসতঘর তল্লাশি করে তার পরিহিত প্যান্টের বাম পকেট থেকে ২৫ এবং বসতঘরের ড্রেসিং টেবিলের নিচের তাক থেকে দুই প্যাকেটে ৫০ পিসসহ মোট ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল নাদীম শিমু জানিয়েছেন, তিনি নড়াইল সদর উপজেলার বোড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। নারী নির্যাতন মামলায় গত ৫ মে থেকে চাকরিতে সাময়িক বরখাস্ত আছেন তিনি। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নড়াইল সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)