Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ধর্ষণে বাধা দেয়ায় বিধবাকে ছুরিকাঘাতে জখম, মামলা

এখন সময়: বুধবার, ২৪ জুন , ২০২৬, ০৯:২৮:৪০ এম

নিজস্ব প্রতিবেদক : যশোর সদরের মোবারককাঠি ঘোষপাড়ার এক বিধবাকে ধর্ষণে বাধা দেয়ায় ছুরিকাঘাতে জখম করেছে আব্দুল কাদের নামে এক যুবক। এ ঘটনায় কাদেরের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা করেছে তার দেবরের ছেলে। কাদের একই গ্রামের মৃত জাহাঙ্গীর হোসেনের ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, তার চাচী একই বাড়ি থাকেন। বুধবার ভোরে ফজরের নামাজ পড়তে ওঠেন তিনি। ওজু করতে বাইরে গেলে কাদের কৌশলে তার ঘরে ঢুকে লুকিয়ে থাকে। ওজু করে ঘরে ঢোকার সাথেই কাদের তাকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে। চিৎকার দিলে কাদের ধারালো ছুরি দিয়ে তার চাচীর গলায় ও মুখে আঘাত করে জখম করে। এরমধ্যে বাড়ির লোকজন এগিয়ে আসলে কাদের পালিয়ে যায়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)