Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শালিখায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী

এখন সময়: বুধবার, ১৭ জুন , ২০২৬, ০৭:৩৬:৪৯ পিএম

মাগুরা প্রতিনিধি : মাগুরায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া পুঞ্জি ২০২৫-২৬ অনুযায়ী রোববার দুপুরে শালিখা আড়পাড়া সরকারি আইডিয়াল হাইস্কুল মিলনায়তনে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী হয়েছে। মাগুরা জেলা ক্রীড়া অফিস মাসব্যাপী এ সাঁতার প্রশিক্ষনার আয়োজন করে। অনুষ্ঠানে আড়পাড়া সরকারি আইডিয়াল হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম প্রধান অতিথি থেকে এ প্রশিক্ষণের শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। এ সময় জেলা ক্রীড়া অফিসার বিএম সাজিন ইসরাত উপস্থিত ছিলেন। মাসব্যাপী এ প্রশিক্ষণ মোট ২১ সেশনে ৪০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। জেলা ক্রীড়া অফিসার জানান, জেলার ক্রীড়ার মান উন্নয়নে জেলা ক্রীড়া অফিস কাজ করছে। তৃণমূল পর্যায় থেকে দক্ষ খেলোয়াড় তৈরি করতে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে খেলোয়াড় তৈরির কাজ করা হচ্ছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)