Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের কর্মবিরতি স্থগিত

এখন সময়: সোমবার, ১৫ জুন , ২০২৬, ০৮:৪১:০৯ পিএম

নিজস্ব প্রতিবেদক : বেনাপোল স্থলবন্দরে পণ্য লোড-আনলোড কার্যক্রম বন্ধের পূর্বঘোষিত অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত করেছে বন্দর হ্যান্ডলিং শ্রমিকদের দুটি সংগঠন। রোববার (১৪ জুন) সকালে শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার পর আগামী ৩১ জুলাই পর্যন্ত সময় দিয়ে কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়।
জানা যায়, বেনাপোল স্থলবন্দরে পণ্য লোড-আনলোড কাজে নিয়োজিত শ্রমিকদের দুটি সংগঠন (রেজিস্ট্রেশন নং- ৮৯১ ও ৯২৫) দীর্ঘদিন ধরে বন্দরে কার্যক্রম পরিচালনা করে আসছে। বন্দর কর্তৃপক্ষের নিয়োগকৃত ঠিকাদার প্রতিষ্ঠান হোসনে আরা ট্রেডার্স ও চট্টগ্রাম গ্রেট বেঙ্গলের সঙ্গে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে শ্রমিক সংগঠনগুলোর কোনো চুক্তি বা যোগাযোগ না থাকায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়।
এ পরিস্থিতিতে সংগঠন দুটি ১৪ জুন থেকে বন্দরে শ্রমিক পরিচালিত সব ধরনের পণ্য লোড-আনলোড কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল।
এর ধারাবাহিকতায় রোববার সকাল ১০টা থেকে ১০টা ২০ মিনিট পর্যন্ত বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন-৯২৫ কার্যালয়ের সামনে যশোর-বেনাপোল মহাসড়কের পাশে প্রায় সহস্রাধিক শ্রমিক অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করেন।
পরে শ্রমিক নেতৃবৃন্দ আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধানের লক্ষ্যে আগামী ৩১ জুলাই পর্যন্ত সময় দেয়ার সিদ্ধান্ত নেন এবং পূর্বঘোষিত অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত করেন। ফলে বন্দরের পণ্য লোড-আনলোড কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)