Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সংবাদপত্রে কালো দিবস উপলক্ষে সাংবাদিক ইউনিয়ন যশোরের আলোচনাসভা

এখন সময়: মঙ্গলবার, ১৬ জুন , ২০২৬, ০৪:০৩:৫৪ পিএম

নিজস্ব প্রতিবেদক: ঐতিহাসিক ১৬ জুন কালো দিবস উপলক্ষে সাংবাদিক ইউনিয়ন যশোরের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাব যশোর মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এসএম ফরহাদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা কালো দিবসের ঐতিহাসিক গুরুত্ব ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সাংবাদিকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। তিনি বলেন, ইতিহাসের বিভিন্ন সংকটময় সময়ে সাংবাদিকরা সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কবি, গবেষক ও সাংবাদিক বেনজিন খান। তিনি বলেন, গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং জনগণের অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। আলোচনা সভায় আরো বক্তব্য দেন,প্রেসক্লাব যশোরের সাবেক সাধারণ সম্পাদক আহসান কবির, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সহকারী মহাসচিব ও সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি নুর ইসলাম,সাংবাদিক ইউনিয়ন যশোরের সহসভাপতি বিএম আসাদ, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান, সাইফুল ইসলাম সজল, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আব্দুল্লাহ হুসাইন, সরোয়ার হোসেন ও আশরাফুল আজাদ ও তরিকুল ইসলাম তারেক প্রমুখ। অন্যান্য বক্তারা বলেন,কালো দিবস শুধু একটি স্মরণীয় দিন নয়, এটি ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ দিনটি আমাদের গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকার এবং স্বাধীন সাংবাদিকতার চর্চাকে আরও শক্তিশালী করার প্রেরণা জোগায়। তারা সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। আলোচনা সভায় সাংবাদিক ইউনিয়ন যশোরের নেতৃবৃন্দ, প্রেসক্লাবের সদস্য এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)