Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

খোলাডাঙ্গায় শামীমের বাড়িতে বোমা হামলার অভিযোগ

এখন সময়: মঙ্গলবার, ১৬ জুন , ২০২৬, ১১:১৭:২৮ পিএম

নিজস্ব প্রতিবেদক: যশোর শহরতলীর খোলাডাঙ্গা গাজীপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক বাড়িতে বোমা হামলার ঘটনা ঘটেছে। সোমবার (১৫ জুন) দিবাগত গভীর রাতে এ বোমা হামলার ঘটনা ঘটে। হামলার ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানাগেছে, খোলাডাঙ্গা এলাকার শামীম ও রোড বাচ্চু গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শামীমের বাড়িতে প্রতিপক্ষের লোকজন বোমা হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হয়। অভিযোগে বলা হয়েছে, রোড বাচ্চু, মেহেদী, অন্তর, কুটি, শাওন, বিপ্লব ও রাকিবসহ ১০/১৫ জনের একটি দল হামলায় অংশ নেয়। এ সময় তারা বাড়ির সামনে ও আশপাশে পরপর কয়েকটি ককটেল বা বোমাসদৃশ বস্তু বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভীতসন্ত্রস্ত বাসিন্দাদের অনেকেই নিরাপদ স্থানে সরে যান। তবে এ ঘটনায় কোনো ব্যক্তি আহত হননি। এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি মাসুম খান জানান বোমার বিস্ফোরণের সংবাদ শুনে পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন ও ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছেন। ওই এলাকায় মাদক ব্যবসায়ীর সাথে এলাকাবাসির বিরোধ আছে বলে জানতে পেরেছি। আমরা আরো খোঁজ খবর নিচ্ছি।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)