Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

এইচএসসি-আলিম পরীক্ষা নিয়ে কেন্দ্র সচিবদের কঠোর নির্দেশনা

এখন সময়: বুধবার, ১৭ জুন , ২০২৬, ১২:৪৩:১২ এম

মিরাজুল কবীর টিটো : এইচএসসি ও আলিম পরীক্ষা নকল মুক্ত সুষ্ঠু পরিবেশে গ্রহণের লক্ষ্যে যশোর জেলার কেন্দ্র সচিবদের প্রতি কঠোর নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। এইচএসসি ও আলিম পরীক্ষা নকল মুক্ত সুষ্ঠু পরিবেশে গ্রহণের লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট সভা কক্ষ অমিত্রাক্ষরে মঙ্গলবার সকালে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন । কেন্দ্র সচিবদের উদ্দেশ্যে তিনি বলেন- পরীক্ষার হলে লাইট,ফ্যান ও পর্যাপ্ত বেঞ্চের ব্যবস্থা করতে হবে। যাতে করে পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে কোন রকম অসুবিধা না হয়। সেই সাথে সঠিক ভাবে যাচাই করে প্রশ্ন বিতরণ করতে হবে। পরীক্ষার্থীদের যেন ভুল প্রশ্ন বিতরণ না করা হয়। বিশেষ করে পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র সচিব ও কক্ষ পরিদর্শকের দায়িত্ব অবহেলা মেনে নেয়া হবে না। যেকোন উপায় পরীক্ষা কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসম বিল্লাহ, জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক, সরকারি এমএম কলেহের সহযোগী অধ্যাপক ড. আশরাফুল আলম, সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মোনতাজ উদ্দীন, ডাক্তার আব্দুর রাজ্জাক কলেজের অধ্যক্ষ জেএম ইকবাল হোসেন, উপশহর মহিলা কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান পান্নু, যশোর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মকবুল হোসেন, ঝিকরগাছার গঙ্গানন্দপুর কলেজের অধ্যক্ষ জয়ন্ত কুমার বিশ্বাস, হামিদপুর আল হেরা কলেজের সহকারী অধ্যাপক বিধান চন্দ্র দত্তসহ ৯৮ জন কেন্দ্র সচিব উপস্থিত ছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)