Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শরণখোলা আর্জেন্টিনা ভক্তদের আনন্দ র‌্যালি

এখন সময়: বুধবার, ১৭ জুন , ২০২৬, ১২:৩৭:৫১ এম

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের সরব উপস্থিতিতে শরণখোলায় সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। ১৬ জুন মঙ্গলবার বিকেল ৫ টায় আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে একটি বিশাল আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন শত শত যুবক-যুবতী, তরুণ-তরুণী ও বিভিন্ন বয়সী ফুটবলপ্রেমী। তাদের হাতে ছিল আর্জেন্টিনার পতাকা, ব্যানার ও প্রিয় খেলোয়াড়দের ছবি সম্বলিত ফেস্টুন। পুরো শোভাযাত্রাজুড়ে চলে স্লোগান, বাঁশির শব্দ ও আনন্দ-উল্লাস।অন্যদিকে, গত সপ্তাহে ব্রাজিল সমর্থকরাও বর্ণাঢ্য শোভাযাত্রা ও শোডাউনের মাধ্যমে নিজেদের সমর্থনের জানান দেন। উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা বিশ্বকাপের আমেজকে আরও প্রাণবন্ত করে তোলেন। দুই দলের সমর্থকদের মধ্যে চলছে বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে চায়ের দোকান, হোটেল-রেস্তোরাঁ, অফিস-আদালত, ব্যবসা প্রতিষ্ঠান, হাট-বাজার এবং বিভিন্ন আড্ডাস্থলে এখন বিশ্বকাপই আলোচনার প্রধান বিষয়।খুদে ফুটবলপ্রেমী শিক্ষার্থীরাও পিছিয়ে নেই। অনেকেই তাদের পছন্দের দলের জার্সি পরে প্রিয় দলের বিজয়ের প্রত্যাশা ব্যক্ত করছে। শিশু-কিশোরদের মধ্যেও বিশ্বকাপ ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।স্থানীয়রা জানান, বিভিন্ন দেশের সমর্থক থাকলেও শরণখোলায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের সংখ্যাই বেশি। ফলে দুই দলের সমর্থকদের মধ্যে চলছে মজার ছলে বাকযুদ্ধ, খুনসুটি ও যুক্তি-তর্ক।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)