নিজস্ব প্রতিবেদক : যশোর সদর উপজেলা পরিষদ চত্বরে মঙ্গলবার শেষ হয়েছে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলা। ২০২৫-২৬ অর্থ বছরে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ১৪ জুন এ মেলার আয়োজন করা হয়। মেলায় প্রথম ব্যয় সাশ্রয়ী সেচ ব্যবস্থাপনা প্রদর্শনী, দ্বিতীয় উত্তম কৃষি চর্চা প্রদর্শনী ও তৃতীয় হয়েছে প্লান্ট ডক্টর। সমাপণী দিনে বিকেলে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুরস্কার বিতরণ করেন সদর উপজেলা কৃষি অফিসার রাজিয়া সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জাহিদুর রহমান, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শাহজাদ হোসেন, সমবায় অফিসার তরিকুল ইসলাম প্রমুখ।