Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ঝিনাইদহে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

এখন সময়: বৃহস্পতিবার, ১৮ জুন , ২০২৬, ০১:৫১:১৫ এম

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে পুলিশের অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্য দুইটি চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার হয়েছে। গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে মাদকদ্রব্য উদ্ধার ও ৪ জুয়াড়ীকে করা গ্রেপ্তার হয়েছে। ঝিনাইদহ জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকের বিস্তার রোধকল্পে এই অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি চৌকস দল কালীগঞ্জ উপজেলার ৪ নং নিয়ামতপুর ইউনিয়নের মস্তফাপুর ও কালীগঞ্জ পৌরসভা এলাকায় অভিযান পরিচালনা করে। তারা আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য জাহিদ হাসান (২৬), মেহেদী হাসান সান্টু (৩০), রাজ কুমার বিশ্বাস জসিমকে (২৭) দুইটি চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, এই চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলায় মোটরসাইকেল চুরি করাসহ চোরাই মোটরসাইকেল কেনাবেচা করে। এছাড়া ঝিনাইদহ জেলা গোয়েন্দা দল ঝিনাইদহ সদর থানার কাঞ্চনপুর মধ্যপাড়া এলাকা হতে ১০০ পিচ ইয়াবাসহ ৩ জনকে গ্রেপ্তার করে। এ ছাড়া কালীগঞ্জ থেকে দুইটি পৃথক ঘটনায় ৬১ পিচ ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় মহেশপুর থেকে একটি মোটরসাইকেলসহ ২ জনকে গ্রেপ্তার করে। হরিণাকুণ্ডু থানা পুলিশ ৫০ গ্রাম গাঁজাসহ একজন ও শৈলকুপা থানা পুলিশ ৫টি পৃথক অভিযানে ৫৫ পিচ ইয়াবা, ১০৪ গ্রাম গাঁজা উদ্ধার ও জুয়া খেলার সময় ৩০ হাজার টাকাসহ ৪ জন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে। এ সকল ঘটনায় মোট ১৭ জনকে গ্রেপ্তার করা হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে ঝিনাইদহ জেলা পুলিশ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)