নিজস্ব প্রতিবেদক : যশোর জেলা জিয়া মঞ্চের আয়োজনে শুক্রবার ভৈরব নদীতে মৎস্য অবমুক্ত কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন যশোর পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা মারুফুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জিয়া মঞ্চের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শরিফুল হক উজ্জ্বল, নাসির হোসেন আমিন, যশোর জেলা জিয়া মঞ্চ এর আহ্বায়ক তারিক হাসান টিপু, সদস্য সচিব আসাহাবুল ইসলাম সাগরসহ বিএনপি, যুবদলের নেতৃবৃন্দ।