Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

রাইটস যশোর’র আয়োজনে সারভাইভার লিডারদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ

এখন সময়: বৃহস্পতিবার, ১৮ জুন , ২০২৬, ১০:১৯:১৯ পিএম

প্রেসবিজ্ঞপ্তি : বৃহস্পতিবার সকালে মানবাধিকার সংগঠন রাইটস যশোর’র আয়োজনে ও দাতা সংস্থা সুইজারল্যান্ড এম্বাসির অর্থায়নে, উইনরক ইন্টারন্যাশনাল এর কারিগরি সহযোগিতায় ‘আশ্বাস’ প্রকল্পের চলমান কর্মসূচির অধীনে সারভাইভার লিডারদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। শহরের (ওয়াপদা গ্যারেজ মোড়) শহীদ স্বপন সড়কে অবস্থিত প্রশান্তি নিলয় এর কনফারেন্স রুমে কর্মসূচি অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিটিসি যশোরের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার গাজী ইকফাত মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিটিসি যশোরের সিনিয়র ইন্সট্রাক্টর আজিজুর রহমান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নিয়ম না মেনে, দক্ষতা অর্জন না করে কেউ যাতে বিদেশ গমন না করে লিডার সারভাইভার হিসেবে বিষয়টি দেখার জন্য তিনি উপস্থিত সকলকে আহ্বান জানান। টিটিসি যশোরের সেবা সম্পর্কেও তিনি সকলকে অবহিত করেন। এ সময় বিশেষ অতিথি ও তার বক্তব্যে জেনে বুঝেও দক্ষতা অর্জন করে বিদেশে যাওয়ার জন্য আহ্বান জানান। এর আগে দিন ব্যাপি ও কর্মসূচির লক্ষ্য উদ্দেশ্যসহ আলোচনার বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ‘আশ্বাস’ প্রকল্পের ব্যবস্থাপক এস এম আজহারুল ইসলাম। সেশন পরিচালনা করেন রাইটস যশোরের ‘আশ্বাস’ প্রকল্পের সোশ্যাল মবিলাইজার বিপ্লব রাহা, প্রকল্প ব্যবস্থাপক এসএম আজহারুল ইসলাম, লিডার সারভাইভার যথাক্রমে কবির হোসেন, শরিফা ইয়াসমিন, নার্গিস পারভীন প্রমূখ। ‘আশ্বাস’প্রকল্পের চলমান কর্মসূচির অধীনে পরিচালিত এ ‘ কর্মসূচিতে যশোর জেলার বিভিন্ন অঞ্চলের ২০ জন লিডার সারভাইভার অংশগ্রহণ করে তাদের মতামত তুলে ধরেন। সমগ্র কর্মসূচি সঞ্চালনা করেন প্রকল্পের কেস ম্যানেজার সোশ্যাল সার্ভিস কৃষ্ণা সাহা।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)