Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল

এখন সময়: সোমবার, ২২ জুন , ২০২৬, ০৩:২৪:৩৭ পিএম

ফরহাদ খান, নড়াইল: গাইবান্ধায় বিএনপির হামলায় ইসলামী ছাত্রশিবিরের ইউনিয়ন সভাপতি সাইফুল্লাহ বারী হত্যার অভিযোগ এনে খুনিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নড়াইলে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) সকাল সাড়ে ১১টায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি তাজ মোহাম্মদ। এ সময় উপস্থিত ছিলেন, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখার সভাপতি ওয়াকিউজ্জামান অভি, ছাত্রশিবিরের জেলা অফিস সম্পাদক রোমান শেখ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ তানভীর শিকদার, অর্থ বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক নাঈমুল ইসলাম, কলেজ শাখার সেক্রেটারি আমির হামজা, সদর পূর্ব থানা সেক্রেটারি ফাহিম শেখ, কালিয়া পশ্চিম থানা সেক্রেটারি আসাদুল্লাহ গালিবসহ ভিক্টোরিয়া কলেজ ও জেলা ছাত্রশিবিরের নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা বলেন, রাজনৈতিক প্রতিহিংসার জেরে গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। অবিলম্বে খুনিদের গ্রেফতার ও বিচার করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। অন্যথায় দেশব্যাপী তীব্র আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ। 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)