Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শার্শায় ইয়াবাসহ বাগুড়ীর রাজিব আটক

এখন সময়: সোমবার, ২২ জুন , ২০২৬, ০৩:২৬:৪২ পিএম

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : যশোরের শার্শায় ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাজিব হোসেন (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার (২১ জুন) রাত ৮টা ৪০ মিনিটের সময় শার্শা থানাধীন বাগুড়ী গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত রাজিব হোসেন যশোর জেলার শার্শা থানার বাগুড়ী গ্রামের মৃত জাহাঙ্গীর হোসেনের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা বাগুড়ী গ্রামের একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির উঠান থেকে তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে শার্শা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। যার নং-২২, তারিখ: ২১ জুন ২০২৬। শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন জানান, আটককৃত আসামিকে  আদালতে প্রেরণ করা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)