শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার শ্রীপুর ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শ্রীপুর ওয়ালটন প্লাজায় এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। সকালে ওয়ালটন প্লাজার প্রধান কার্যালয়ের ম্যানেজিং পার্টনার মাহবুব আলম খালিদ ও প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মো. রায়হান ভার্চুয়ালের মাধ্যমে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন। শ্রীপুর ওয়ালটন প্লাজার ম্যানেজার মো. ইব্রাহিম খলীলের সার্বিক তত্বাবধানে শ্রীপুর ওয়ালটন প্লাজায় ডা. পার্থ প্রতিম বিশ্বাস সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত রোগী দেখেন। এ বিষয়ে শ্রীপুর ওয়ালটন প্লাজার ম্যানেজার ইব্রাহিম খলীল বলেন, সারা বাংলাদেশে ৭'শ বেশে প্লাজায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। শ্রীপুরবাসি ও আমাদের প্লাজার গ্রাহকদের জন্য কোম্পানির পক্ষ থেকে আমাদের এ আয়োজন। অসহায় ও দুস্থ রোগীরা অনেক সময় সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। তাদের এ স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত দিনব্যাপী আমাদের এ কার্যক্রম চলমান থাকবে। এ ব্যাপারে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। আশা করছি আগামী বছরগুলোতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।