Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

চৌগাছার আতিয়ার রহমান হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি

এখন সময়: বৃহস্পতিবার, ২৫ জুন , ২০২৬, ০৪:৪৯:৫৬ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোরের চৌগাছা উপজেলার লস্করপুর গ্রামের বাসিন্দা মো. রাশেদ আলী তার ভাই আতিয়ার রহমান হত্যার সুষ্ঠু তদন্ত, প্রকৃত আসামিদের গ্রেফতার এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। বৃহস্পতিবার প্রেসক্লাব যশোরে এই সংবাদ সম্মেলন হয়। সংবাদ সম্মেলনে নিহতের ভাই রাশেদ আলী জানান, তার ভাই আতিয়ার রহমান বেড় গোবিন্দপুর বাওড়ের পাহারাদার হিসেবে কর্মরত ছিলেন। গত ২০ জুন রাতে কর্মস্থলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। পরদিন পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজির একপর্যায়ে থানায় অভিযোগ করা হলে পুলিশ মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে এক ব্যক্তিকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বেড় গোবিন্দপুর বাওড় এলাকার ডাইনের বিল ক্যানেলের কচুরিপানার নিচ থেকে আতিয়ার রহমানের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। রাশেদ আলীর অভিযোগ, হত্যাকাণ্ডের ঘটনায় একাধিক ব্যক্তির সম্পৃক্ততার তথ্য পাওয়া গেলেও মামলার সব আসামিকে গ্রেফতার করা হয়নি। এজাহারভুক্ত কয়েকজন আসামি এখনও প্রকাশ্যে ঘোরাফেরা করছে এবং তারা মামলা প্রত্যাহারের জন্য বাদী ও তার পরিবারকে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে বলে দাবি করেন তিনি। তিনি আরও অভিযোগ করেন, হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন এবং প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনতে তদন্তে আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন। এ কারণে মামলাটি ডিবি (DB) বা পিবিআই (PBI)-এর কাছে হস্তান্তর করে নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান তিনি। একই সঙ্গে পলাতক আসামিদের দ্রুত গ্রেফতার, পরিবারের নিরাপত্তা নিশ্চিত এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)