Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সুরধুনী ও চাঁদের হাটের রবীন্দ্র-নজরুল জয়ন্তী বন্দনা

এখন সময়: রবিবার, ১৩ সেপ্টেম্বর , ২০২৬, ১২:১৪:৫৩ পিএম

নিজস্ব প্রতিবেদক : ১১ আষাঢ় ভরা বর্ষায় সাংস্কৃতিক নগরী যশোরে দুই সংগঠনের আয়োজনে পালিত হয়েছে রবীন্দ্র-নজরুল জয়ন্তী। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সুরধুনী সংগীত নিকেতন আর জেলা পরিষদ সংলগ্ন চাঁদের হাট যশোরের নিজস্ব কার্যালয়ে আলাদা অনুষ্ঠান উপভোগ করেছে রবীন্দ্র-নজরুল প্রেমী শ্রোতা। সন্ধ্যায় সুরধুনীর অনুষ্ঠান ছিল দুই ভাগে বিভক্ত। রবীন্দ্র ও নজরুল। রবীন্দ্র সংগীত ‘ওই মহামানব আসে.. এবং ‘নজরুল সংগীত ‘ঝড় এসেছে ঝড় এসেছে..। সমবেত কন্ঠে পরিবেশিত সংগীত দুটি দিয়ে অনুষ্ঠানে শুরু। সব মিলিয়ে দেড় ঘন্টার অনুষ্ঠান। এতে অংশ নেয় প্রায় একশত শিল্পী। একক কণ্ঠে রবীন্দ্র সংগীত পরিবেশন করে তরিকুল ইসলাম, ললিতা বিশ্বাস, মৌসুমি আক্তার, দ্যুতি অধিকারী, তিথি অধিকারী, শ্যামলী দাস, মঞ্জুরা রহমান, অদ্রিতা চক্রবর্তী ও অংকন হালদার। একক কন্ঠে নজরুল সংগীত পরিবেশন করে শচীন বর্মন, ডলি রহমান, কৃষ্ণা ভক্ত, অর্পনা সরকার, সুমন শেখ, ফাগ্লুনী, ইউসুরা মানহা, মৌসুমি সরকার, অনর্ঘ্য বিশ্বাস, প্রজ্ঞা দত্ত, মনিরুজ্জামান ও অহেনজিতা মৃধা। অনুষ্ঠানে ছিল নৃত্য ও আবৃত্তি।অনুষ্ঠানে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাড মাহামুদ হাসান বুলু। অপরদিকে চাঁদের হাট এর অনুষ্ঠান স্বল্প পরিসরে হলেও ছিল জমজমাট। শিশু শিল্পীদের উপস্থিতি এবং অনুষ্ঠান পরিবেশনায় সবই মুগ্ধতা সরিয়ে দেয়। প্রায় অর্ধশত ক্ষুদে শিল্পীদের মুক্ত কর পরিবেশন মনপ্রাণ ভরিয়ে দেয় সকলের। অনুষ্ঠানে ডালিতে ছিল রবীন্দ্র, নজরুল সংগীত, কবিতা থেকে আবৃত্তি ও নৃত্য। অনুষ্ঠানের শুরুতেই সংগঠনের সভাপতি হিমাদ্রি সাহা মনির সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আব্দুর রকিব সরদার অপু। সাংস্কৃতিক অনুষ্ঠান শুরুতেই সমাবেত কন্ঠে পরিবেশিত হয় ‘আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে.., ওরা আরও সেই দিনের কথা..। বাহিরে রিমঝিম বৃষ্টি আর ভেতরে সুরের মূর্ছনা সব মিলিয়ে অনুষ্ঠানটি ছিল হৃদয় ছোঁয়া।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)